৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
আমতলিতে স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে কাঠের সেতু নির্মাণ বাকেরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত বাকেরগঞ্জ গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন দাঁড়িপাল্লার প্রার্থী কুড়িগ্রামে বিভিন্ন সরকারি দফতরের কর্মচারীদের কর্মবিরতি- ভোগান্তিতে জনগণ নবম জাতীয় পে স্কেলের গেজেটের দাবিতে বাউফলে সরকারি কর্মচারীদের বিক্ষোভ জীবননগর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ নবম জাতীয় পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে চরফ্যাশনে বিক্ষোভ আজ বাজারে আসছে ১০ টাকার নতুন নোট নির্বাচন সুষ্ঠু করতে দেশের ১৮ জেলায় ১৮৩ প্লাটুন বিজিবি মোতায়েন

বাকেরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ

আপডেট: ফেব্রুয়ারি ৩, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল জব্বার সিকদারের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (৩ জানুয়ারি) ভোররাতে উপজেলার কবাই ইউনিয়নের শিয়ালঘুনি গ্রামে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

আওয়ামীলীগ নেতা আবদুল জব্বার সিকদারের ভাইপো ইয়াছিন সিকদার জানান, সোমবার বেলা ১২ টার সময় তিনি বাড়ী সংলগ্ন নদীর তীর থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। এসময় তিনি তার চাচা জব্বার সিকদারের বাড়ীর ভেতর থেকে আগুনে পোড়া গন্ধ পান। তখন তিনি ওই বাড়ীর কাছে গিয়ে দেখেন বাড়ীর সামনের কক্ষের জানালার গ্লাস খোলা এবং ভেতরে খাট, একটি এয়ারকুলার ও একটি এলইডি টিভি পুড়ে ভস্মীভূত হয়েছে। বিষয়টি সাথে সাথে থানা পুলিশকে জানানো হয়েছে বলে তিনি জানান।

জব্বার সিকদারের চাচাতো ভাই মোঃ রহমত উল্লাহ জানান, গত ৫ আগস্টের পর থেকে তার চাচাতো ভাই আবদুল জব্বার সিকদার ও তার পরিবারের কেউ ওই বাড়ীতে থাকেন না। বাড়ীটি লোকজন ছাড়াই সম্পূর্ণ খালি রয়েছে। এ সুযোগে দুর্বৃত্তরা জানালার গ্লাস খুলে বাড়িতে অগ্নিসংযোগ করেছে। এতে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ কেএম সোহেল রানা বলেন, কবাইতে জব্বার সিকদারের বাড়িতে অগ্নিসংযোগের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। তবে এখনো পর্যন্ত ভুক্তভোগী পরিবারের কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। তাছাড়া কে বা কারা এর সঙ্গে যুক্ত, তা কেউ নিশ্চিত করতে পারেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network