শিরোনাম
বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ মা ইলিশ রক্ষায় সাগর-নদীতে নৌবাহিনীর কঠোর নজরদারি গৌরনদীর এসিল্যান্ড মেহেদী হাসানকে প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা উজিরপুরে মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে সচিবের মতবিনিময় অসুস্থ হান্নান আজিজিকে দেখতে হাসপাতালে হিযবুল্লাহর নায়েবে আমীর আলহাজ্ব নূরুর রহমান বেগ বরিশালের কর্ণকাঠী ইউনিলিভার অফিসের সামনে থেকে অটোগাড়ি চু*রির অভিযোগ বাকেরগঞ্জে দুর্গা মন্দিরে সিসি ক্যামেরা স্থাপনে বাধা দেওয়ার অভিযোগ সেই ডা. কেয়া ও হাসপাতালের বিরুদ্ধে তদন্ত কমিটি জীবননগরে তিন প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা

বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

আপডেট: October 10, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:: ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে বরিশালের বাকেরগঞ্জে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পালের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, সুপারভাইজার মিনহাজুল ইসলাম সুজন, জসিম উদ্দিন নিক্সন প্রমুখ।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল বলেন, ফ্যামিলি কার্ড সরকারের একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। এ কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়নে মাঠপর্যায়ে সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহ অত্যন্ত জরুরি। তথ্য সংগ্রহের ক্ষেত্রে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে নির্ধারিত নির্দেশনা অনুসরণ করতে হবে, যাতে প্রকৃত উপকারভোগীদের সঠিকভাবে চিহ্নিত করা যায়।

প্রশিক্ষণ কার্যক্রমে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের পদ্ধতি, তথ্যের নির্ভুলতা নিশ্চিত করা এবং দায়িত্ব পালনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণের মাধ্যমে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা ফ্যামিলি কার্ড বাস্তবায়নে আরও দক্ষতার সঙ্গে কাজ করতে পারবেন বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network