শিরোনাম
গারুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শাহিন শিকদারের শোডাউন ও গণসংযোগ মোংলা বন্দর জেটি ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বরিশাল-কুয়াকাটা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, ২৫ যাত্রী আহত আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বরিশাল মহানগর জামায়াতের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ মাদারীপুরে স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ গাজীপুরে গভীর রাতে আগুনে মসজিদসহ ২০ দোকান পুড়ে ছাই ছাত্র আন্দোলন প্রতিহত করতে অর্থের যোগানদাতা আ‍‍`লীগ নেতা এখন বিএনপির চেয়ারম্যান প্রার্থী বাকেরগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা চীনে চিকিৎসাধীন জীবননগরের সাংবাদিক চাষি রমজান, সুস্থতার জন্য দোয়া কামনা

ভারতে মন্দিরে পদদলিত হয়ে ১২ জনের মৃত্যু

আপডেট: January 1, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: নতুন বছরের শুরুতেই ভারতে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। জম্মু-কাশ্মিরের বৈষ্ণোদেবী মন্দিরে পদপিষ্ট হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অন্তত ১৩ জন। শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজি দিলবাগ সিংহ গণমাধ্যমকে বলেছেন,‘বৈষ্ণোদেবী মন্দির চত্বরে পদপৃষ্ট হয়ে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। আহত ১৩ জন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে স্থানীয় সময় রাত ২.৪৫ মিনিট নাগাদ ওই ঘটনা ঘটে। দর্শনার্থীদের দুই দলের মধ্যে কথা কাটাকাটি হয়। এর পরই একে অপরের প্রতি রুখে যায়। যার ফলে পদপৃষ্ট হওয়ার এই ঘটনা।”

এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মৃতদের পরিবারের জন্য ২ লাখ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছেন তিনি। পাশাপাশি, নিহতদের প্রতি পরিবার ১০ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা।

কাটরা থেকে হেঁটে পাহাড়ি পথে প্রায় ১৫ কিলোমিটার গেলে বৈষ্ণোদেবীর দর্শন পাওয়া যায়। অনেকেই ওই পথ ঘোড়ার পিঠে চড়ে যান। পাহাড়ি পথের প্রায় পুরোটাই রাস্তা করা হয়েছে। তবে মন্দিরের ভেতরে পথ সঙ্কীর্ণ। সেখানে সাধারণ সময়েই ভিড় থাকে।

কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, মন্দিরের ভেতরে বৈষ্ণোদেবীর মূর্তি যেখানে রয়েছে, সেখানে পথ সঙ্কীর্ণ হওয়ার কারণে ধাক্কাধাক্কি শুরু হয়। সেখানেই পদপৃষ্ট হওয়ার ওই ঘটনাটি ঘটে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network