১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তালতলীতে এম্বুলেন্স মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন. সভাপতি সামীম মৃধা সাধারণ সম্পাদক কবির মৃধা বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা

মঞ্চ ভেঙে পড়া নিয়ে যা বললেন ওবায়দুল কাদের

আপডেট: জানুয়ারি ৬, ২০২৩

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক::

ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত কর্মসূচিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সময় মঞ্চ ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বিকেল ৪টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনার কিছুক্ষণ পর আবারও বক্তব্য শুরু করেন ওবায়দুল কাদের। তিনি এসময় মঞ্চ ভেঙে পড়াকে স্বাভাবিক ঘটনা বলে উল্লেখ করেন। ওবায়দুল কাদের বলেন, ‘আজকে একটি মঞ্চ ভেঙে পড়েছে, এটা খুবই স্বাভাবিক ঘটনা। একটি কথা বলতে চাই এখন কর্মীর চেয়ে নেতা বেশি হয়ে গেছে। এত নেতা আমাদের দরকার নেই। যেকোনো মঞ্চে গেলেই দেখি সামনের লোকের চেয়ে মঞ্চের লোক বেশি হয়ে গেছে। এত বড় নেতা বানানোর কারখানা আমাদের দরকার নেই। স্মার্ট বাংলাদেশে স্মার্ট কর্মী চাই।’
এদিন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সাবেক নেতাকর্মীদের নিয়ে মিলনমেলার আয়োজন করে সংগঠনটি। এর আগে, বিকেল ৩টায় অপরাজেয় বাংলার পাদদেশে র‌্যালি পূর্ব অনুষ্ঠান শুরু হয়। গত ৪ জানুয়ারি প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে ছাত্রলীগ। তবে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ র‌্যালির আয়োজন করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network