শিরোনাম
মোংলা বন্দর জেটি ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বরিশাল-কুয়াকাটা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, ২৫ যাত্রী আহত আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বরিশাল মহানগর জামায়াতের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ মাদারীপুরে স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ গাজীপুরে গভীর রাতে আগুনে মসজিদসহ ২০ দোকান পুড়ে ছাই ছাত্র আন্দোলন প্রতিহত করতে অর্থের যোগানদাতা আ‍‍`লীগ নেতা এখন বিএনপির চেয়ারম্যান প্রার্থী বাকেরগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা চীনে চিকিৎসাধীন জীবননগরের সাংবাদিক চাষি রমজান, সুস্থতার জন্য দোয়া কামনা কলাপাড়ায় শিশু রায়হান হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

মসজিদুল আকসায় জুমার নামাজে আড়াই লাখ মুসল্লি

আপডেট: April 15, 2023

  • ফেইসবুক শেয়ার করুন
অনলাইন ডেস্ক:: ইসরায়েলি দখলদার বাহিনীর উপস্থিতিতে ফিলিস্তিনের পবিত্র মসজিদুল আকসায় রমজানের শেষ জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ এপ্রিল) অনুষ্ঠিত নামাজে আড়াই লাখের বেশি মুসল্লি অংশ নেন। এ সময় মসজিদে যাওয়ার পথে তিন হাজারের বেশি পুলিশ, সীমান্ত রক্ষীসহ ও অন্যান্য নিরাপত্তা কর্মীদের দেখা যায়।

পবিত্র মসজিদুল আকসায় প্রবেশে কঠোর বিধি-নিষেধ আরোপ করেছে ইসরায়েলি দখলদার বাহিনী। নির্দেশনা অনুসারে পশ্চিম তীর থেকে জুমার নামাজে সব বয়সী নারী, ৫৫ বছরের বেশি বয়সী পুরুষ ও ১২ বছরের কম বয়সী ছেলেরা অংশ নিতে পারবে।

রামাল্লার ৫১ বছর বয়সী আহমেদ খাসিব বলেন, ‘রমজানের চতুর্থ জুমায় আমি পবিত্র আকসায় নামাজ পড়তে সক্ষম হয়েছি। আল-আকসা মসজিদে রমজান মাসের জুমা ছাড়া অন্য সময়ে অংশ নেওয়ার ‍অনুমতি নেই। তাই আমি পুরো বছর এই দিনটির প্রতীক্ষায় থাকি। অথচ আল-আকসা শুধু মুসলিমদের জন্য।’

জুমার খুতবায় আল-আকসা মসজিদের ইমাম শায়খ ইকরামা সাবরি বলেন, আপনারা যারা ফিলিস্তিনের বিভিন্ন প্রান্ত থেকে আজ পবিত্র আল-আকসায় এসেছেন, আপনারা যারা অন্যায় সামরিক চেক পয়েন্টগুলো অতিক্রম করে এসেছেন, আপনারা যারা মাগরিব ও তারাবির নামাজ পড়তে পবিত্র এই মসজিদে এসেছেন, আপনাদের এই যাত্রা বিশ্বের দুই শ কোটি মুসলিমদের জন্য বন্দী আল-আকসার কথা স্মরণ করিয়ে দেয়।

সূত্র : আরব নিউজ
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network