মহেশপুর সীমান্ত থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

আপডেট: November 5, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

আমিনুর রহমান নয়ন: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় কফ সিরাপ উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার (৫ই নভেম্বর) ভোরে পৃথক দুটি অভিযানে এই মাদক উদ্ধার করা হয়। তবে এসব ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার দুপুরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন সামন্তা বিওপির একদল বিজিবি বৃহস্পতিবার ভোর ৫টার দিকে দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৫৬/২-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মহেশপুর উপজেলার কচুয়ারপোতা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। হাবিলদার মো. একলিমের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আসামিবিহীন অবস্থায় উদ্ধার করা হয় ৬১৯ বোতল ভারতীয় এসকাফ কফ সিরাপ।

এছাড়া একই ব্যাটালিয়নের অধীন মাটিলা বিওপির একদল বিজিবি বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে অভিযান চালিয়ে আসামিবিহীন অবস্থায় উদ্ধার করেছে ১৪৮ বোতল এসকাফ ও উইনসেরেক্স কফ সিরাপ। সীমান্ত পিলার ৫৩/৩-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মহেশপুর উপজেলার মকরধ্বজপুর গ্রামের কারবালা নামক স্থান হতে এই মাদক উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সুবেদার মো. মোস্তাক আহমেদ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network