শিরোনাম
রাজাপুরে নুরে আলম হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার কলাপাড়ায় ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজ আটক কাঁঠালিয়ায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন আমতলীতে শ্বশুর-শাশুড়ি-জামাতার ইয়াবা ব্যবসা, ৪৭০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ মাদকাসক্তির অন্ধকার পেরিয়ে সুস্থ জীবনে সোনিয়া, চিকিৎসার দায়িত্ব নিলেন বরিশালের ডিসি মামুন বিএনপির ত্যাগী নেতা চিশতী নয়নকে গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদ আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে ৩৬ তরুণ-তরুণীকে নিয়ে কর্মশালা কচাকাটা ডিগ্রি কলেজ নিয়ে অপ্রচার, তীব্র নিন্দা জানিয়েছে এলাকাবাসী বরিশালে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বচ্ছতার নির্দেশ

মাদকাসক্তির অন্ধকার পেরিয়ে সুস্থ জীবনে সোনিয়া, চিকিৎসার দায়িত্ব নিলেন বরিশালের ডিসি মামুন

আপডেট: November 3, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল প্রতিনিধি:: দীর্ঘ চার মাসের চিকিৎসা শেষে স্বাভাবিক জীবনে ফেরার পথে এগিয়ে চলছেন সোনিয়া। দারিদ্র্য ও প্রতিকূলতার মুখে মাদকাসক্ত হয়ে পড়া এই নারীর চিকিৎসা ও পুনর্বাসনে মানবিক সহায়তার হাত বাড়িয়েছেন বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার।

সোনিয়ার (ছদ্মনাম) বাবা একজন ক্ষুদ্র চা-দোকানি। পরিবারের আর্থিক টানাপোড়েন ও নানা প্রতিকূলতায় একপর্যায়ে তিনি মাদকাসক্ত হয়ে পড়েন। চলতি বছরের ২১ জুন পুলিশ তাঁকে উদ্ধার করে সুরক্ষাবঞ্চিত মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে পাঠায়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাঁকে একটি বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়।

মঙ্গলবার (০৩ নভেম্বর) জেলা প্রশাসক মো. মামুন খন্দকার মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন সোনিয়ার চিকিৎসার জন্য ২০ হাজার টাকার চেক তুলে দেন। একই অনুষ্ঠানে সরকারি শিশু পরিবারের (দক্ষিণ) নিবাসী আয়েশার চিকিৎসার জন্য ১৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

চেক হস্তান্তর অনুষ্ঠানে বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ইকবাল কবির ও বরিশাল আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ সাজ্জাদ পারভেজসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।অসহায় ও সুরক্ষাবঞ্চিত নারীদের চিকিৎসায় জেলা প্রশাসনের এ উদ্যোগ তাঁদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network