শিরোনাম
মোংলা বন্দর জেটি ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বরিশাল-কুয়াকাটা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, ২৫ যাত্রী আহত আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বরিশাল মহানগর জামায়াতের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ মাদারীপুরে স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ গাজীপুরে গভীর রাতে আগুনে মসজিদসহ ২০ দোকান পুড়ে ছাই ছাত্র আন্দোলন প্রতিহত করতে অর্থের যোগানদাতা আ‍‍`লীগ নেতা এখন বিএনপির চেয়ারম্যান প্রার্থী বাকেরগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা চীনে চিকিৎসাধীন জীবননগরের সাংবাদিক চাষি রমজান, সুস্থতার জন্য দোয়া কামনা কলাপাড়ায় শিশু রায়হান হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

মালিবাগে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

আপডেট: May 5, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: রাজধানীর রামপুরা থানা এলাকার মালিবাগ আবুল হোটেলের পাশে বকেয়া বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পোশাক শ্রমিকরা। আজ মঙ্গলবার সকাল থেকে আলেয়া ফ্যাশনের শ্রমিকরা এই বিক্ষোভ করছেন।

শ্রমিকদের দাবি, আলেয়া ফ্যাশন নামের প্রতিষ্ঠানটি তাদের তিন মাসের বেতন বকেয়া রেখেছে। এমনকি ঈদের সময়ও বেতন পরিশোধ করতে পারবে না বলে জানিয়েছে মালিক পক্ষ।উজ্জ্বল নামের ওই কারখানার এক শ্রমিক গণমাধ্যমকে জানান, বেতন-ভাতা পরিশোধ না করাতেই সড়কে নামতে বাধ্য হয়েছেন তারা। মালিক পক্ষ বেতন দিতে পারবেন না বলে জানিয়েছে।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কুদ্দুস ফকির বলেন, ‘শ্রমিক ও মালিক পক্ষের লোকজনের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network