৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

লন্ডনে কাউন্সিলর পদে মনোনয়ন পেয়েছেন মিডিয়া ও রাজনৈতিক ব্যক্তিত্ব বাকেরগঞ্জের ব্যারিস্টার মিজান খান!

আপডেট: মার্চ ৩, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

নিজিস্ব প্রতিবেদক:: বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, শিক্ষা ও ক্রীড়ানুরাগী,মিডিয়া ব্যক্তিত্ব লন্ডন প্রবাসী বরিশাল জেলার বাকেরগঞ্জের কৃতি সন্তান বরিশাল বাণী’র উপ-সম্পাদক ব্যারিস্টার মিজানুর রহমান খান তিনি ইংল্যান্ডের রাজধানী লন্ডনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বারা (সিটি কর্পোরেশন) টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট পার্টি থেকে কাউন্সিলর (কমিশনার) পদে মনোনয়ন পেয়েছেন। এই এলাকাটি বাঙালি অধ্যুষিত  হিসেবে সুপরিচিত এবং ঐতিহ্যবাহী ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এলাকা।

ব্যারিস্টার মিজানুর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে হাজারো  শহীদের আত্মত্যাগের মাধ্যমে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে, অবহেলিত বাকেরগঞ্জের মানুষের ভাগ্য উন্নয়নে রাজনীতিতে যুক্ত হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রবাসে থেকেও বিগত বছরগুলোতে বাংলাদেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। তিনি ইতোমধ্যেই দেশে ও প্রবাসে মানবসেবা, সমাজকল্যাণ ও ন্যায়বিচারের পক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার মেধা, প্রজ্ঞা ও নেতৃত্ব ভবিষ্যতে দেশে ফিরে বাকেরগঞ্জবাসীর উন্নয়ন, শিক্ষা বিস্তার, সামাজিক অগ্রগতি ও মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সাবেক এই ছাত্রনেতা সবসময়ই বরিশাল-৬ বাকেরগঞ্জের বিভিন্ন সমস্যা সম্ভাবনা নিয়ে কাজ করছেন দীর্ঘদিন। তিনি শুধু লন্ডনেই নয়, ঢাকাস্থা বাকেরগঞ্জবাসীদের নিয়েও উন্নয়ন ভাবনা অনুষ্ঠান সহ নানা তৎপরতা দেখিয়েছেন। অদুর ভবিষ্যতে বাকেরগঞ্জবাসীর সার্বিক উন্নয়নে সরাকারী বেসরকারীভাবে ভুমিকা রাখার প্রয়াস রয়েছে তার। তার মত একজন সৎ যোগ্য ও দক্ষ মানুষ যদি বাকেরগঞ্জে হাল ধরেন তাহলে পাল্টে যেতে পারে দৃশ্যপট।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network