আপডেট: November 4, 2020
আন্তর্জাতিক ডেস্ক:: সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দিতে যাচ্ছেন ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। উইলমিংটনের চেজ সেন্টারের বাইরে একটি সমাবেশ করবেন তিনি। সেখানেই নির্বাচন সম্পর্কে তার বক্তব্য স্পষ্ট করবেন বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে তিনি উইলমিংটনে তার পরিবারের সঙ্গে বসে নির্বাচনের ফলাফল দেখছেন।
সর্বশেষ ফলাফল অনুযায়ী, জো বাইডেন ২৩৭ ইলেকটোরাল ভোট পেয়েছেন এবং তার প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৩ ইলেকটোরাল ভোট।

