সীমান্তে ভারতীয় বাহিনীর হামলায় ৫ পাক সেনা নিহত

আপডেট: December 12, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক:: জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সীমান্তরক্ষীদের হামলায় ৫ পাকিস্তানি সেনা নিহত হয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে খবর প্রকাশ হয়েছে।
বৃহস্পতিবার রাতে হঠাৎ করে সীমান্তে ওই সংঘর্ষের বিষয়ে উভয় দেশের কেউই আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কিছুই জানায়নি। খবর দ্যা ট্রিবিউন ইন্ডিয়ার।

ভারতের প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার হঠাৎ করেই পাক সেনারা মানকোট সেক্টরের পুঞ্চ জেলা সীমান্তে হামলা শুরু করে।

পাকিস্তানি হামলায় অঞ্চলটিতে বেসামরিক বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানায় ওই সূত্র। এরপরই রাতভর পাল্টা জবাব দেয়া শুরু করে ভারতীয় বাহিনী।

দুই ঘণ্টা ধরে সীমান্তে উভয় পক্ষের ওই গোলাগুলি চলে। এতে পাকিস্তানের ৫ সেনা নিহত ও ৩ জন আহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network