৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
গৌরনদীতে ইফতার শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলা: কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত ২ দুমকিতে মশার চরম উপদ্রবে অতিষ্ঠ জনজীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় পানছড়িতে সচেতনতামূলক সভা পানছড়িতে বিজিবি’র অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ ঝালকাঠিতে উদ্বোধনের আগেই নবনির্মিত ঘাটলায় ফাটল বিশ্ববিদ্যালয় শিক্ষিকাকে গলা কেটে হত্যা করলেন কর্মচারী নান্দনিক ফুলের সৌন্দর্যে নজর কাড়ছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যাত্রী-পথচারীদের ভবানীপুরে মাদ্রাসাছাত্রকে হত্যা, রহস্য উদ্ঘাটন ঘাতক আটক বিএনপি নেতা ময়েনের নামে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

৪৩ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

আপডেট: ডিসেম্বর ৬, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: সিরাজগঞ্জে বিশেষ অভিযানে ৪৩ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। উদ্ধার করা গাঁজার বাজারমূল্য প্রায় ২২ লাখ টাকা। শনিবার ভোরে যমুনা সেতু পশ্চিম মহাসড়কের কড্ডার মোড় এলাকা থেকে একটি পিক-আপসহ তাদের আটক করা হয়।

গ্রেফতাররা হলেন বেলকুচি এলাকার রেজাউল করিম, কুড়িগ্রামের ভুরঙ্গামারি গ্রামের মামুন মিয়া ও নয়াবাড়ি এলাকার মাসুদ রানা।

শনিবার দুপুরে সদর থানায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানান সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. হাফিজুর রহমান। তিনি জানান, অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফের নেতৃত্বে পুলিশ টিম সফল অভিযান চালায়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network