শিরোনাম
আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২

কঠোর বিধিনিষেধে রাস্তায় বের হওয়ায় রাজধানীতে আটক ৩০০, মামলা ৫০

আপডেট: July 1, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:

কঠোর বিধিনিষেধ না মেনে রাস্তায় বের হওয়ায় রাজধানীর মিরপুর, তেজগাঁও, মোহাম্মদপুর, হাতিরঝিল এলাকা থেকে প্রায় ৩০০ ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।  এছাড়াও যাঁরা বের হয়েছেন তাঁরা কোনো যৌক্তিক কারণ দেখাতে পারেননি বলে জানিয়েছে পুলিশ। এছাড়াও মামলা করা হয়েছে ৫০ টি। এ সময় অনেকের  জড়িমানাও করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (১ জুলাই) ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মাহাতাব উদ্দিন জানান, লকডাউন না মানায় এখন পর্যন্ত মিরপুর অঞ্চলেই আটক হয়েছেন শতাধিক। মামলা হয়েছে অর্ধশত। এ ছাড়া লকডাউন ভঙ্গ করায় ডিএমপির তেজগাঁও বিভাগে এখন পর্যন্ত ১৬৭ জন আটক হয়েছে।

করোনা সংক্রমণ রোধে বৃহস্পতিবার থেকে দেশব্যাপী শুরু হয়েছে ৭ দিনের কঠোর বিধিনিষেধ। যেখানে সর্বোচ্চ কঠোর অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্ব পুলিশের পাশাপাশি চেকপোস্ট বসিয়ে তৎপর রয়েছে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব। জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই মুখোমুখি হতে হচ্ছে জিজ্ঞাসাবাদের। পড়তে হচ্ছে জেল জরিমানার মুখোমুখি। মানুষ সচেতন না হলে প্রয়োজনে আরও কঠোর হওয়ার ইঙ্গিত দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রাজধানীর মোড়ে মোড়ে জনসমাগম ঠেকাতে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চেকপোস্ট বসিয়ে দায়িত্ব পালন করতে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। পুলিশের পাশাপাশি তৎপর আছে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব ও পুলিশ। জরুরি প্রয়োজন ছাড়া যারাই বের হয়েছেন তাদের গুনতে হয়েছে কমপক্ষে ২০০ টাকা করে জরিমানা।

ঢাকায় প্রবেশ কিংবা বের হওযার মুখগুলোতে সবচেয়ে সতর্ক দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীকে। পুলিশ ও সেনাবাহিনী বলছে, বেশির ভাগ সাধারণ মানুষ নিজ থেকেই বিধিনিষেধ মেনে চলছেন।

বন্ধ দোকানপাটও। অলিগলিতে খোলা থাকলেও চোখে পড়লেই বন্ধ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। তবে কাঁচাবাজার ঘিরে স্বাস্থ্যবিধি মানতে উদাসীনতা দেখা যায়। সংক্রমণ রোধে মানুষকে ঘরে রাখতে বাধ্য করতে পুরনোদের পাশাপাশি আরও ১০৬ জন কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়েছে সরকার। দায়িত্ব পালনকালে তারা বলছেন, জেল জরিমানা মূল উদ্দেশ্য নয়। করোনা বিস্তার রোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতেই তারা কাজ করছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network