লালমোহনে সুপারি পাড়া নিয়ে বিরোধ, বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইকে হত্যার অভিযোগ

আপডেট: November 11, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

লালমোহন (ভোলা) প্রতিনিধি:: ভোলার লালমোহন উপজেলায় সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে মো. আব্দুল জলিল (৬২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার লালমোহন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুন্সির হাওলা এলাকার মনু মিয়া বাড়িতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত আব্দুল জলিলের আপন বড় ভাই মো. সহিদকে (৬৬) আটক করেছে পুলিশ। নিহত আব্দুল জলিল ও আটক মো. সহিদ দুজন ওই এলাকার মৃত মনু মিয়ার ছেলে।

জানা গেছে, বুধবার সকালে বাগান থেকে সুপারি পাড়তে যান আব্দুল জলিল। এ সময় তার বড় ভাই সহিদ সুপারি পাড়তে বাধা দেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সহিদ তার ছোট ভাই আব্দুল জলিলের গলা সুপারি গাছের সঙ্গে চেপে ধরেন। এতে শ্বাসরোধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় জলিলের।এ বিষয়ে লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত ব্যক্তির আপন বড় ভাইকে আটক করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network