শিরোনাম
বরিশালে নুরুজ্জামান হত্যার প্রধান আসামি স্ত্রী নাসিমা ঢাকায় গ্রেপ্তার বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ‌১৭ পয়সা উজিরপুরে সার ডিলার পেতে নিষিদ্ধ আওয়ামীলীগ নেতার আবেদন, বিএনপিতে ক্ষোভ কলসকাঠী ইউনিয়নে মেম্বার পদে প্রার্থী হচ্ছেন সোহেল হাওলাদার জীবননগরে মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বাকেরগঞ্জের গারুড়িয়া পানি নিষ্কাশনের দাবিতে কৃষকদের মানববন্ধন ঐতিহ্যবাহী ছিলোনিয়া হাই স্কুল অ্যালামনাই কমিটি’র আত্মপ্রকাশ বাকেরগঞ্জে ভ্যানচালক সুমন হত্যা: আসামিদের গ্রেপ্তার ও সিআইডি তদন্তের দাবি বাউফলে পৌর প্রার্থী ঘোষণা ঘিরে উত্তেজনা, হামলা-ককটেল বিস্ফোরণ

আপডেট নিউজ এর ‘যুগ্ন বার্তা সম্পাদক’ হলেন অলিউল্লাহ খান!

আপডেট: April 22, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট ডেস্ক: দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আপডেট নিউজ বিডি ২৪.কম এর যুগ্ন বার্তা সম্পাদক হলেন মোঃ অলিউল্লাহ খান। আপডেট নিউজ বিডি ২৪ ডটকম’র সম্পাদক ও প্রকাশক মামুন অর রশিদ এ নিয়োগের তথ্য নিশ্চিত করেছেন। অলিউল্লাহ খাঁন তিনি দেশের অন্যতম শীর্ষ নিউজ পোর্টাল বরিশাল বাণী’র সিনিয়র রিপোর্টার হিসাবে দায়িত্ব পালন করেছেন।

তার জন্মস্থান বাকেরগঞ্জের গারুড়িয়া ইউনিয়নের সাহেবপুর গ্রামে।বাবার নাম মৃত মাওলানা শাহজাহান খান। তিনি চরামদ্দি ইউনিয়নের বাদলপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক ছিলেন।অলিউল্লাহ বাদলপাড়া এমরানিয়া মাদ্রাসা থেকে ২০০৪ সালে দাখিল পাশ করেন, ২০০৬ সালে চরামদ্দি খান ফজলে রব চৌধুরী মাদ্রাসা থেকে আলিম পাশ করেন এবং কুস্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে ২০১১ সালে বিএ পাশ করেন।

নিয়োগ প্রাপ্তির পরে অলিউল্লাহ খান বলেন, একজন মেধাবী ও সৃষ্টিশীল সাংবাদিক হলেন আমাদের সম্পাদক মোঃ মামুন-অর-রশিদ মহোদয়। তার উদ্ভাবনী চিন্তা এবং অক্লান্ত পরিশ্রমে গড়া প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য অত্যন্ত আনন্দের। একই সঙ্গে গুরুত্বপূর্ণও বটে। দায়িত্বই মানুষকে দায়িত্ববান করে তোলে বলে আমি বিশ্বাস করি। সেই বিশ্বাসের জায়গা থেকে আমার নিজস্ব কিছু ভাবনা আছে। প্রতিষ্ঠানের সব সহকর্মীকে সঙ্গে নিয়ে আমি সেই দায়িত্ব পালনে সচেষ্ট থাকব। সবার সহযোগীতা কামনা করছি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network