শিরোনাম
আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে তরুণ-তরুণীকে নিয়ে কর্মশালা বাকেরগঞ্জে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত, রায়হান সভাপতি ও সাইফুল সম্পাদক ওমরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী ইউসুফের সমর্থনে শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা উন্নয়নের অঙ্গীকার নিয়ে বাকেরগঞ্জের পথে-প্রান্তরে জান্নাতুল ফেরদৌস গোলাপ, মডেল উপজেলা গড়ার প্রত্যয় জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড, ছাত্রলীগ-যুবলীগ নেতাদের নামে মামলা দূর্বলরা শক্তি পেলে অত্যাচারী হয়ে উঠে! উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা বাকেরগঞ্জে বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

আমতলীতে দরিদ্র মেধাবী এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে আর্থিক সহায়তা প্রদান

আপডেট: January 6, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

মাইনুল ইসলাম রাজু :: আমতলীতে মঙ্গলবার সকালে আনুষ্ঠানিক ভাবে দরিদ্র মেধাবী এসএসসি ২০২৬ ব্যাচের ১০ জন পরীক্ষার্থীদের ফরম পূরনের জন্য আড়াই হাজার টাকা করে দশজনকে মোট ২৫ হাজার টাকা প্রদান করেছে জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশন।
আমতলী উপজেলা পরিষদের হল রুমে মঙ্গলবার সকাল ১১টায় টাকা বিতরন উপলক্ষে এক আনুষ্ঠানিক সভা অনুষ্ঠিত হয়। জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেল। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমতলী থানার ওসি তদন্ত মো. সাইদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মো. মানজুরুল হক কাওছার, বন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা শাহিনুর বেগম, আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম, আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের সাধারন সম্পাদক মো. হায়াতুজ্জামান মিরাজ, আমতলী উপজেলা প্রেসক্লাবের সভাপতি এমএ সাঈদ খোকন, আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের যুগ্ম সাধারন সম্পাদক মো. নাসির মাহমুদ ও শিক্ষক মো. কাওছার প্রমুখ।
শিক্ষার্থী সানজীদা আক্তার বলেন, আমাদের মত দরিদ্র মেধাবী শিক্ষাথীদের ফরম পূরনের জন্য জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের পক্ষ থেকে টাকা প্রদান করায় এখন আমাদের শিক্ষা জীবন চালিয়ে যাওয়া সম্ভব হবে।

আমতলী থানার ওসি তদন্ত মো, সাইদুল ইসলাম বলেন, অসহায় মেধাবী শিক্ষঅর্থীদের ফরম পূরনে টাকা দিয়ে সহযোগিতা করায় আমি জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই।
অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষি কর্মকর্তা মো. রাসেল বলেন, এধরনের উদ্যোগকে আমি স্বগত জানাই। সবাই যদি এভাবে অসহায় শিক্ষার্থীদের জন্য এগিয়ে আসে তাহলে কোন শিক্ষার্থী আর ঝড়ে পরবে না।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network