শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

ইয়াবা বিক্রির সময় ধরা পড়লেন পুলিশ কনস্টেবল

আপডেট: September 22, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: নোয়াখালী পৌরসভার জামতলায় ইয়াবা বিক্রি করতে গিয়ে শহীদুল ইসলাম (২৬) নামের এক কনস্টেবলকে হাতেনাতে ধরেছে জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি)। বুধবার (২১ সেপ্টেম্বর) রাতে ২ হাজার ৫৫০ ইয়াবাসহ তাকে আটক করা হয়।

জানা যায়, শহীদুল ইসলাম নিজেকে কক্সবাজার জেলার মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প পুলিশ ক্যাম্পে কর্মরত কনস্টেবল হিসেবে পরিচয় দেন। তিনি নোয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নারায়ণপুর গ্রামের রুহুল আমিনের ছেলে।

নোয়াখালী জেলা গোয়োন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪০০ ইয়াবা বিক্রির সময় হাতেনাতে তাকে আটক করা হয়।

পরে তার দেওয়া খবর অনুযায়ী বিনোদপুর ইউনিয়নের উত্তর নারায়ণপুর গ্রামের কবরস্থান থেকে আরও ২১৫০ ইয়াবা উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network