শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

ঈদের দিন ভোরে মাথায় গুলি চালিয়ে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা

আপডেট: July 21, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

ক্যাম্পে পড়ে রয়েছে পুলিশ কনস্টেবল সাইফুল ইসলামের মৃতদেহ

অনলাইন ডেস্ক:: মেহেরপুরের মুজিবনগর উপজেলার রতনপুর পুলিশ ক্যাম্পে কর্তব্যরত অবস্থায় নিজের রাইফেল দিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন সাইফুল ইসলাম (২৭) নামের এক পুলিশ কনস্টেবল। আজ বুধবার ঈদের দিন আনুমানিক ভোর ৪টার দিকে ওই ক্যাম্পে এ ঘটনা ঘটে। তিনি মুজিবনগরের রতনপুর পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন এবং কুষ্টিয়া জেলা কুমারখালী উপজেলার কবুরহাট গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।

পুলিশ জানায়, মুজিবনগরে রতনপুর পুলিশ ক্যাম্পে কনস্টেবল সাইফুল ইসলাম (কং নম্বর ৫৪৩) ডিউটিতে ছিলেন। ডিউটিরত অবস্থায় তার কাছে থাকা সরকারি রাইফেল দিয়ে গলার নিচে গুলি করে আত্মহত্যা করেন। গুলির শব্দে ক্যাম্পে কর্মরত অন্য সদস্যরা এসে তার মৃতদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ সুপার মো. রাফিউল আলমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ সুপার রাফিউল আলম বলেন, পুলিশের এক সদস্য সরকারি রাইফেল দিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত করে বলা যাবে কেন তিনি আত্মহত্যা করেছেন? তিনি দীর্ঘদিন ধরেই মেহেরপুরে কর্মরত রয়েছেন এবং তার স্ত্রীও মেহেরপুরে নারী পুলিশ সদস্য।

সুএ কালের কন্ঠ

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network