শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

উল্লাপাড়ায় ২০০ গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ীকে আটক

আপডেট: July 12, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিযান চালিয়ে ২০০ গাঁজা  গাছসহ পঞ্চক্রোশী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আতিক জামান ডেভিড সরকার (৪১) নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব।

গতকাল রবিবার (১১ জুলাই) রাতে উল্লাপাড়া উপজেলার সলপ রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে ২০০টি গাঁজা গাছসহ তাঁকে আটক করা হয়।

আটক আতিক জামান ডেভিড সরকার উপজেলার ভদ্রকোল পশ্চিমপাড়া এলাকার মৃত মনিরুজ্জামানের ছেলে।আজ সোমবার (১২ জুলাই) সকাল ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন র‍্যা-১২ এর স্পেশাল কম্পানির ভারপ্রাপ্ত কম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার জন রানা। তিনি বলেন, ডেভিড সরকার সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্যের ব্যবসা পরিচালনা করে আসছেন- এমন  সংবাদের ভিত্তিতে রবিবার রাতে উল্লাপাড়া উপজেলার সলপ রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ২০০ গাঁজা গাছসহ মাদক কারবারি ডেভিড সরকারকে আটক করা হয়।আটক ডেভিডের বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধার  আলামতসহ তাকে উল্লাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network