শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

একই রশিতে দুই যুবকের ঝুলন্ত লাশ

আপডেট: August 12, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের পাঠানডাংগা মাঝিপাড়া গ্রামে একটি গাছে একই রশিতে ঝুলন্ত অবস্থায় দুই যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত দুই যুবকের নাম মৃনাল (২৪) ও সুমন (২৩)। আজ বৃহস্পতিবার(১২ আগস্ট) সকাল ৬ টার দিকে তাদের লাশ উদ্ধার করেন পুলিশ।

গাইবান্ধা সদর থানার তদন্তকারী অফিসার বিশ্বজিৎ কুমার জানান, ওই ইউনিয়নের পাঠান ডাংগা মাঝিপাড়া গ্রামের রামচন্দ্র দাসের ছেলে মৃনাল চন্দ্র দাস ও চুনিয়াকান্দি গ্রামের নিতাই চন্দ্র দাসের ছেলে সুমন চন্দ্র দাস দুদিন আগে ঢাকায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়।

দুদিন নিখোঁজ থাকার পর একই রশি ও একই গাছে দুজনের ঝুলন্ত লাশ দেখে সকালে গ্রামবাসী পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে ।লাশের পাশে তিন ব্যক্তির ছবি ,ছুড়ি ও তাদের ব্যবহৃত ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। নিহতের স্বজনদের অভিযোগ দুদিন আগে নিখোঁজ হওয়া তাদের ছেলেকে কে বা কারা হত্যা করে গাছে ঝুলিয়ে দিয়েছে।

তদন্তকারী পুলিশ কর্মকর্তা বিশ্বজিৎ কুমার জানান, বিষয়টি তদন্ত করে অপরাধীকে আইনের আওতায় আনা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network