শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

একসঙ্গে ৩ সন্তানের জন্ম

আপডেট: May 24, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: শেরপুরে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন লুৎফা বেগম (২২) নামে এক প্রসূতি। জন্ম নেওয়া শিশুদের মধ্যে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। তারা সুস্থ রয়েছে বলে জানা গেছে।

রোববার দুপুরে শেরপুর সদর হাসপাতালে ওই তিন শিশু জন্ম দেন তিনি।  প্রসূতি লুৎফা বেগম জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ঘাষিরপাড়া গ্রামের গার্মেন্টসকর্মী রাসেল মিয়ার (২৫) স্ত্রী।

পরিবার সূত্র জানায়, চার বছর আগে পারিবারিকভাবে রাসেলের সঙ্গে জামালপুর সদর উপজেলার ডৌহাতলা ইউনিয়নের গেরামারা গ্রামের লুৎফার বিয়ে হয়। এই প্রথম তাদের ঘর আলো করে একসঙ্গে এলো তিন সন্তান।

এ ব্যাপারে শেরপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. খাইরুল কবীর সুমন বলেন, গত শনিবার ওই প্রসূতি হাসপাতালে ভর্তি হন।রোববার দুপুরে নরমালে একসঙ্গে তিন নবজাতকের জন্ম দেন তিনি। তিন শিশু সুস্থ আছে। তবে তাদের মা কিছুটা অসুস্থ রয়েছে। তার চিকিৎসা চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network