শিরোনাম
জীবননগর থানা ও প্রেসক্লাবের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ ১-১ গোলে ড্র আপনাদের কলমের খোঁচায় যেন কারও ক্যারিয়ার-মানসম্মান নষ্ট না হয়: তথ্যমন্ত্রী তিন বছরে ৪০০-এর বেশি পোশাক কারখানা বন্ধ হয়েছে: সংসদে বাণিজ্যমন্ত্রী বরিশালে মাদকবিরোধী অভিযানে আটক ১৭ নেপালে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১২৫২,অভিযান অব্যাহত পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন তারেক রহমান: তথ্যমন্ত্রী দেশকে অস্থিতিশীল করতে গুজব রটানো হচ্ছে, সবাইকে সতর্ক থাকতে হবে : প্রধানমন্ত্রী আবদুল্লাহ পুর ইউনিয়নে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া

করোনার নমুনা দিতে গিয়ে লাইনেই মারা গেলেন এক ব্যক্তি

আপডেট: July 28, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতালে করোনা ভাইরাস পরীক্ষার নমুনা দিতে এসে লাইনে দাঁড়ানো একজনের মৃত্যু হয়েছে। তার নাম ইকবাল। বয়স ৪৩ বছর। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিহাইর গ্রামের সহিদুল ইসলামের ছেলে।

আজ বুধবার সকাল ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। মৃতের স্বজনরা জানান, ইকবাল গত কয়েকদিন ধরে জ্বর-ঠান্ডায় ভুগছিলেন। সেজন্য করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিতে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো তাকে। হাসপাতাল চত্বরে বিএমএ ভবনে নমুনা দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করার সময় হঠাৎ অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ইকবাল। তবে তাৎক্ষণিক তাকে হাসপাতালের জরুরী বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সোলায়মান মিয়া জানান, মৃত ইকবালের শরীরে করোনা ভাইরাসের উপসর্গ ছিল। তাকে মুমূর্ষু অবস্থায় জরুরি বিভাগে আনার পর মারা যায়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network