বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৮৪ শতাংশ, কমেছে জিপিএ-৫

আপডেট: October 31, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল ব্যুরো:: এইচএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে এবার পাসের হার দাঁড়িয়েছে ৪৪ দশমিক ৮৪ শতাংশে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় এবার পাসের হার এবং জিপিএ-৫ পাওয়ার সংখ্যা  উভয়ই আশঙ্কাজনকভাবে কমেছে।এ বছর বোর্ডের অধীন ১১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি।শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা।

ফলাফল প্রকাশের সময় তিনি বলেন, এবারের ফলাফল যথাযথ পর্যালোচনা ও মূল্যায়নের মাধ্যমে প্রকাশ করা হয়েছে, যাতে শিক্ষার্থীদের প্রকৃত মেধার প্রতিফলন ঘটেছে।

শিক্ষা বোর্ডের প্রদত্ত তথ্য অনুযায়ী, এ বছর বরিশাল বোর্ডের অধীন বিভাগের ছয় জেলার ৩৫০টি কলেজ থেকে মোট ৫৭ হাজার ৯১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে ২৬ হাজার ৭৫৫ জন ছাত্র এবং ৩১ হাজার ১৫৭ জন ছাত্রী। মোট পাস করেছেন ২৫ হাজার ৯৭০ জন শিক্ষার্থী।পরিসংখ্যান অনুযায়ী, গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৬২ দশমিক ৫৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিলেন ১ হাজার ৬৭৪ জন। সেই হিসেবে এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে প্রায় ১৭ দশমিক ৭৩ শতাংশ পয়েন্ট এবং জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৭২৪ জন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network