দুমকিতে ৩৭৫ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

আপডেট: October 31, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর দুমকিতে লেবুখালী পায়রা সেতুর টোলপ্লাজা এলাকায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩৭৫ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিয়মিত চেকপোস্টে তল্লাশির সময় তাঁদের আটক করে দুমকি থানা পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন পটুয়াখালী সদর উপজেলার চর মৌশাদি গ্রামের হাবিবুর রহমানের ছেলে রাকিব হাওলাদার (২৪) এবং একই গ্রামের দেলোয়ার শিকদারের ছেলে সিদ্দিক শিকদার (২২)।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে দুমকি থানার উপপরিদর্শক (এসআই) এইচ এম সজিব সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে লেবুখালী পায়রা সেতুর টোলপ্লাজা এলাকায় নিয়মিত চেকপোস্টের দায়িত্ব পালন করছিলেন। এ সময় দুই যুবকের চলাফেরা সন্দেহজনক মনে হলে তাঁদের থামিয়ে তল্লাশি করা হয়। পরে তাঁদের কাছ থেকে ৩৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, আটক ব্য

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network