করোনায় সব ছাত্রীর বিয়ে, কেউ অংশ নিলো না পরীক্ষায়

আপডেট: November 20, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: নাটোরের বাগাতিপাড়া একটি মাদরাসার দাখিল পরীক্ষার সকল পরীক্ষাথীর বিয়ে হওয়ায় তারা কেউ দাখিল পরীক্ষায় অংশ গ্রহণ করেনি। বাগাতিপাড়া মহিলা মাদরাসার প্রধান জানান, করোনা মাহামারীর মধ্যে এসব পরীক্ষার্থীর বিয়ে হয়ে যাওয়ায় তারা কেই পরীক্ষায় অংশ গ্রহণ করেনি।

গত ১৪ নভেম্বর থেকে শুরু হয়েছে দাখিল পরীক্ষা । এ বছর বাগাতিপাড়া উপজেলার পেড়াবাড়িয়া মাদরাসা কেন্দ্রে ৫টি মাদরাসার পরীক্ষার্থীরা দাখিল পরীক্ষা অংশ নিচ্ছে। মাদরাসার মোট ৯৮ জন শিক্ষার্থীর মধ্যে ১৫ জন পরীক্ষার্থী বাগাতিপাড়া মহিলা মাদরাসার শিক্ষার্থী। ওই মাদরাসা থেকে এ বছর মোট ১৫ শিক্ষার্থীর পরীক্ষায় অংশ নেয়ার কথা। কিন্তু কেউই পরীক্ষায় অংশ নেয়নি।

এ বিষয়ে বাগাতিপাড়া মহিলা মাদরাসা সুপার আব্দুর রউফ মুঠোফোনে জানান, চলতি বছরে তার মাদরাসা থেকে ১৫ জন ছাত্রীরই পরীক্ষা দেয়ার কথা ছিল। কিন্তু করোনা মহামারিতে সব ছাত্রীর বিয়ে হয়ে যাওয়ায় কেউই পরীক্ষায় অংশ নেয়নি। তবে প্রবেশ পত্র পেয়ে এসব পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি তিনি গিয়ে ছাত্রীর পরীক্ষায় অংশ নিতে বলেছিলেন। কিন্তু কেউ তাতে সাড়া দেয়নি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network