শিরোনাম
চুয়াডাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রেনের চালককে কুপিয়ে মোবাইল ফোন ও টাকা ছিনতাই সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার বাকেরগঞ্জে গভীর রাতে মশাল মিছিল, গাড়ি ভাঙচুরের অভিযোগ নিষিদ্ধ আওয়ামীলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে রাজাপুরে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি বরিশালে গণপ্রকৌশলী দিবস ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সুন্দরবনে ২৮ কেজি হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ বাকেরগঞ্জে কে এই জান্নাতুল ফেরদৌস গোলাপ? গনসংযোগ ও উঠান বৈঠক ঘিরে নির্বাচনী তৎপরতা বর্ণাঢ্য আয়োজনে বাকেরগঞ্জে জাতীয় দৈনিক ভোরের চেতনা প্রত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আমতলীতে এলজিইডি কার্যালয়ে আগুন, কেরোসিনের খালি বোতল উদ্ধার

চুয়াডাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রেনের চালককে কুপিয়ে মোবাইল ফোন ও টাকা ছিনতাই

আপডেট: November 17, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

আমিনুর রহমান নয়ন: ক্রসিংয়ের জন্য দাঁড়িয়ে থাকা ট্রেনের চালক (লোকোমাস্টার) ও তার সহকারীকে (এএলএম) এলোপাতাড়ি কুপিয়ে তাদের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে একদল দুর্বৃত্ত। সোমবার দিবাগত রাত ৩টার পর দর্শনা জংশন আউটারে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দুধপাতিলা মুরগি ফার্মের নিকট এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ট্রেনের লোকোমাস্টার নজরুল ইসলাম ও সহকারী লোকোমাস্টার কবীর হোসেন রক্তাক্ত জখম হয়েছেন। ঘটনার পর ট্রেনটি উথলী স্টেশনের লুপ লাইনে নেওয়া হয়।

আহত লোকোমাস্টার নজরুল ইসলাম বলেন, রাত ১টার দিকে ঈশ্বরদী থেকে তেলের খালি বিটিও ট্রেন নিয়ে খুলনা উদ্দেশ্যে যাত্রা শুরু করি। রাত ৩ টার পর ঢাকাগামী নকশিকাঁথা ট্রেনের সাথে ক্রসিংয়ের জন্য দর্শনা জংশন আউটার দাঁড়ানোর পর ৪-৫ জনের একদল দুর্বৃত্ত ট্রেনের ইঞ্জিনে উঠে জানালার গ্লাস ভেঙে ভিতরে প্রবেশ করে। এসময় তারা এলোপাতাড়ি কোপ মেরে আমাকে ও আমার সহকারীকে জখম করে মোবাইল ফোন, নগদ ১০ হাজার টাকা ও আমাদের ব্যবহৃত জিনিসপত্র ছিনিয়ে নেয়। পরে আমরা ট্রেন নিয়ে উথলী রেলস্টেশনে চলে আসি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।

ট্রেনের গার্ড মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, রাত ১টার সময় ঈশ্বরদী শেড থেকে পিএসআইকে সিক্স ডাউন ট্রেন নিয়ে খুলনার উদ্দেশ্যে রওনা করি। পথিমধ্যে রাত ৩টা ১০ মিনিটে দর্শনা জংশনে আউটসাইড হয় ট্রেনটি। আউটসাইড হওয়ার পর এলএম সাহেবের সঙ্গে যোগাযোগ করি। পরে জানতে পারি কিছু দুষ্কৃতকারী ছিনতাইয়ের উদ্দেশ্যে এলএমকে আক্রমণ করেছে। একথা শোনার পর সেখানে গিয়ে তিনি দেখি এলএমের হাতে দুই-তিন জায়গায় ইনজুরি হয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ঈশ্বরদী থেকে বিকল্প চালক আসার পর ট্রেনটি নিয়ে উথলী থেকে খুলনার উদ্দেশ্য যাত্রা শুরু করব।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network