কল্যাণ সভায় পুরস্কৃত হলেন জীবননগর থানার তিন পুলিশ অফিসার

আপডেট: March 14, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমানের সভাপতিত্বে মার্চ/২০২৪ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। কল্যাণ সভায় জেলার শ্রেষ্ঠ এসআইয়ের পুরস্কার পেয়েছেন জীবননগর থানার এসআই ফিরোজ হোসেন। এছাড়া সর্বোচ্চ সাজা ওয়ারেন্ট নিস্পত্তি করায় পুরস্কার পেয়েছেন একই থানার এসআই এসএম রায়হান ও এএসআই জাহিরুল ইসলাম। বৃহস্পতিবার (১৪ই মার্চ ২০২৪) সকাল সাড়ে ১০টার সময় পুলিশ লাইন্স ড্রিলসেডে এই কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার হিসেবে জীবননগর থানার তিন পুলিশ অফিসারসহ মোট ১৫জনকে ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ প্রদান করা হয়।

এসময় পুলিশ সুপার বলেন, ‘সকলের ঐক্যবদ্ধ চেষ্টায় জেলা পুলিশের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে হবে। জেলা পুলিশের প্রতিটি ইউনিটে বিদ্যুৎ ব্যবহারে সচেতন হতে হবে। রাস্তায় মোটরসাইকেল যোগে চলাচলের সময় পুলিশের সকল সদস্যকে বাধ্যতামূলক হেলমেট ব্যবহার নিশ্চিত করতে হবে। স্বাস্থ্য সেবাসহ ফোর্সের সার্বিক কল্যাণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পুলিশের প্রতিটি স্থাপনাসহ আশপাশ এলাকা পরিষ্কার পরিছন্ন রাখতে হবে এবং মেসে স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন নিশ্চিত করতে হবে।’

উক্ত কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রিয়াজুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার হুমায়রা আক্তার, ডিএসবির পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম, সকল অফিসার ইনচার্জ, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই, আরওআই, টিআই (প্রশাসন), সকল ক্যাম্প ইনচার্জসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network