শিরোনাম
আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২

কষ্টি পাথরসহ চোরাকারবারি চক্রের ৬ সদস্য আটক

আপডেট: June 17, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: গোপালগঞ্জের কোটালীপাড়ায় মূল্যবান কষ্টি পাথরসহ চোরাকারবরি ও দালাল চক্রের ৬ সদস্যকে আটক করেছে র‍্যাব। র‍্যাব-৮ মাদারীপুর কম্পানির একটি বিশেষ আভিযানিক দল কোটালীপাড়া উপজেলার  কলাবাড়ি গ্রামের চোরা কারবাবারী পিযুষ বাড়ৈর বাড়িতে অভিযান চালিয়ে ৪ কেজি ৭৮০ গ্রাম ওজনের একটি কষ্টি পাথরসহ ৬ জনকে আটক করে। এ সময় র‍্যাব সদস্যরা কষ্টি পাথর ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ৮টি মোবাইল, ১০টি সিমকার্ড ও নগদ ৩৮ হাজার টাকা উদ্ধার করেন।

কম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলামের নেতৃত্বে গতকাল বুধবার সন্ধ্যায় র‍্যাব সদস্যরা তাদের আটক করেন।

আটককৃতরা হলেন- গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি গ্রামের প্রেমচাঁদ বাড়ৈর ছেলে পিযুষ বাড়ৈ (৫০), একই উপজেলার উনশিয়া গ্রামের গৌরাঙ্গ কর্মকারের ছেলে গোবিন্দ কর্মকার (২৭), বুরুয়া গ্রামের অমল গাইনের ছেলে মহাদেব গাইন (২৪), মাদারীপুর জেলার রাজৈর উপজেলার আমগ্রামের মৃত দেবেন্দ্র নাথ মোড়লের ছেলে প্রশান্ত কুমার মোড়ল ওরফে কির্ত্তনীয়া (৬০), একই গ্রামের গৌরাঙ্গ বালার ছেলে কাশী বালা (৩৭) এবং মাদারীপুর জেলার কালকিনি উপজেলার কোলচরী স্বস্থাল গ্রামের মৃত মোমিন উদ্দিন মোল্লার ছেলে মো. নান্নু মোল্লা (৪৫)।

কম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, মূল্যবান কষ্টি পাথর ক্রয়-বিক্রয়ের সময় হাতে-নাতে ওই ৬ চোরাকারবারীকে আটক করা হয়। এসময় আটকৃতদের কাছ থেকে ৪ কেজি ৭৮০ গ্রাম ওজনের ১টি কষ্টি পাথর, কষ্টি পাথর ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত ৮টি মোবাইল সেট, ১০টি সীমকার্ড ও ক্রয় বিক্রয়ের নগদ ৩৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

আটক আসামিরা চোরাকারবারী, দালাল, ঠক, প্রতারক, বাটপার ও ধূর্ত প্রকৃতির বলে কলাবাড়ি গ্রামবাসী র‍্যাবকে জানিয়েছে। আটক আসামিরা জিজ্ঞাসাবাদে দেশের মূল্যবান কষ্টি পাথর চোরাচালানের উদ্দেশ্যে দেশের বাইরে পাচারে লিপ্ত রয়েছেন। তারা দেশের বিভিন্ন স্থানের সাধারণ মানুষকে চাকরি, বদলি, ব্যবসা ও ঠিকাদারী পাইয়ে দেয়ার কথা বলে  লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে আসছেন বলে স্বীকার করেছেন।

ওই কর্মকর্তা আরো জানান, বৃহস্পতিবার আটক ৬ চোরাকরবারীকে উদ্ধারকৃত মূল্যবান কষ্টি পাথর ও অন্যান্য আলামতসহ গোপালগঞ্জের কোটালীপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network