শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

কারখানা চালু ও বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

আপডেট: July 11, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: গাজীপুরের বড়বাড়িতে ন্যাশনাল কেমিক্যাল ম্যানুফ্যাকচারিং কারখানা চালু ও বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ করছে।

আজ শনিবার সকাল ৯ টা থেকে কারখানার প্রধান ফটকের সামনে শ্রমিকরা ৩ মাসের বকেয়া বেতন পরিশোধ ও কারখানা চালুর দাবিতে এই অবস্থান কর্মসূচি পালন করছে।

কারখানার শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহফুজ আহমেদ জানান, ন্যাশনাল কেমিক্যাল কোম্পানি গত এপ্রিল মাসের ১৭ তারিখ কোনো নোটিশ ছাড়াই কারখানা বন্ধ করে। চাকরি হারিয়ে কারখানার ১৪১ জন শ্রমিক মানবেতর জীবন-যাপন করছে। জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেও সমস্যার সুরাহা হয়নি। গতকাল শুক্রবার কারখানা মালিক শ্রমিকদের সঙ্গে ভার্চুয়াল আলোচনায় দেড় মাসের অর্ধেক বেতন পরিশোধের প্রস্তাব দিয়েছেন। শ্রমিকরা এটা মেনে নেয়নি।

শ্রমিকরা জানান, যতদিন তাদের বকেয়া বেতন পরিশোধ করে কারখানা চালু করা না হবে ততদিন তাদের আন্দোলন চলবে।

এ বিষয়ে ন্যাশনাল ক্যামিকেলের ফ্যাক্টরি ম্যানেজার এ বি এমন সিদ্দিক গণমাধ্যমকে বলেন, ‘করোনার কারণে সাময়িকভাবে কারখানা বন্ধ রাখা হয়েছে। শ্রমিকদের সাথে আলোচনা চলছে। শিগহিরই সমস্যার সমাধান হবে। তাছাড়া লকডাউন ও ঈদের ছুটির পর কারখানা চালু হবে। ’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network