শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

কালকিনিতে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার। স্বজনদের আহাজারী

আপডেট: August 25, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

কালকিনিতে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার। স্বজনদের আহাজারী

 

নিজস্ব প্রতিবেদক।।  মাদারীপুরের কালকিনিতে নিখোঁজের ১৫ দিন পর আসাদুল রাড়ি(২৫) নামে এক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ বুধবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আসাদুল উপজেলার শিকারমঙ্গল এলাকার পুর্বশিকারমঙ্গল গ্রামের খবির রাড়ির মেঝো ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ সুত্রে জানাগেছে, শ্রমিক আসাদুল দুই বছর আগে উপজেলার ডিমচর গ্রামের রিপন গোমস্তার মেয়ে শারমিন আক্তারকে পারিবারিকভাবে বিয়ে করেন। তাদের সংসারে ৬ মাস বয়সের একটি পুত্র সন্তান রয়েছে। বেশ কিছুদিন আগে শারমিন তার স্বামী আসাদুলের সঙ্গে সংসার করবেন না বলে জানিয়ে দেন। এ নিয়ে উভয় পক্ষের মাঝে পারিবারিকভাবে অশান্তি সৃষ্টি হয়। এরপর প্রায় ১৫ দিন ধরে নিখোজ থাকার পর আজ বুধবার সকালে বাড়ির পাশের একটি আম গাছের সঙ্গে আসাদুলের লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে কালকিনি থানা পুলিশ আসাদুলের লাশ উদ্ধার করেন। অপরদিকে আসাদুলের ঝুলন্ত লাশ দেখে তার স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে পুরো পরিবেশ।

এব্যাপারে কালকিনি থানার ওসি ইসতিয়াক আসফাক রাসেল বলেন, আমরা খবর পেয়ে আসাদুলের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরন করেছি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network