শিরোনাম
রাজাপুরে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি বরিশালে গণপ্রকৌশলী দিবস ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সুন্দরবনে ২৮ কেজি হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ বাকেরগঞ্জে কে এই জান্নাতুল ফেরদৌস গোলাপ? গনসংযোগ ও উঠান বৈঠক ঘিরে নির্বাচনী তৎপরতা বর্ণাঢ্য আয়োজনে বাকেরগঞ্জে জাতীয় দৈনিক ভোরের চেতনা প্রত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আমতলীতে এলজিইডি কার্যালয়ে আগুন, কেরোসিনের খালি বোতল উদ্ধার ক্রিকেট টুর্নামেন্টে ব্যাট হাতে মাঠে ইউএনও, ফিরলেন শৈশবের স্মৃতিতে বরিশালে নার্সিং ইনস্টিটিউটের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নলছিটিতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

কালীগঞ্জে বিষ ঢেলে খামারের ১৫০ মণ মাছ নিধন

আপডেট: October 16, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে একটি মৎস খামারে বিষ ঢেলে প্রায় দেড়শ’ মণ মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। উপজেলার ভাসানিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

শনিবার সকালে স্থানীয় সংবাদিকদের কাছে এ অভিযোগ করেন খামারের মালিক গোলাম কিবরিয়া । এর আগে শুক্রবার তিনি বিষয়টি নিয়ে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেন।

খামারের মালিক গোলাম কিবরিয়া ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও গ্রামের কবির খানের ছেলে এবং ঢাকা জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী। অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানাধীন উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন।

এসআই জাকির হোসেন জানান, দুইদিন আগে কে বা কারা রাতের অন্ধকারে খামারে বিষ ঢেলে দিয়েছে বলে অভিযোগ দিয়েছেন গোলাম কিবরিয়া। এতে ওই আইনজীবীর মৎস্য খামারের সব মাছ মরে ভেসে উঠেছে। তিনি জানান, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযোগের সত্যতাও পেয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

খামার মালিক গোলাম কিবরিয়া জানান, গত বুধবার মৎস খামারের কেয়ারটেকার মোকলেস তাকে ফোন করে পুকুরের মাছ মরে ভেসে উঠছে বলে জানান। মাছের মরক মনে করে তিনি প্রথমে বিষয়টি আমলে নেননি। কিন্তু পরে খামারের বেশিরভাগ মাছ মরে ভেসে ওঠে। তার দাবি, বিষ দেওয়ায় তার খামারের ৮ থেকে ১০ লাখ টাকার মাছ মরে ভেসে উঠেছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network