শিরোনাম
অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা

কুষ্টিয়ায় ট্রিপল মার্ডারের ঘটনায় এএসআই আটক

আপডেট: June 13, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: কুষ্টিয়ায় প্রকাশ্য দিবালোকে এক দম্পতি ও তাদের শিশু সন্তানকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।  আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে শহরের কাস্টম মোড় এলাকায় এ ঘটনা ঘটে।  এ ঘটনায় অভিযুক্ত এএসআই সৌমেনকে আটক করেছে পুলিশ। তিনি খুলনার ফুলতলা থানায় কর্মরত। তবে কী কারণে এ হত্যা করা হয়েছে, সে বিষয় কিছু জানা যায়নি।

নিহতরা হলেন- কুমারখালী উপজেলার সাওতা গ্রামের বাসিন্দা মেজবার খানের ছেলে বিকাশকর্মী শাকিল খান (২৮), আসমা খাতুন (২৫) এবং শিশু রবিন (৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে তারা হঠাৎ গুলির শব্দ শুনতে পান। এ সময় এক শিশুকে পেছন থেকে গুলি করলে সে পড়ে যায়। এরপর নারী ও এক পুরুষকে কাছ থেকে গুলি করা হয়। এরপর মার্কেটের ব্যবসায়ীরা ধাওয়া দিলে হামলাকারীকে একটি বাড়ির মধ্যে আটকে রাখে।

এছাড়া আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনজনই মারা যান। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: তাপস কুমার তিনজনের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করেছেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম।তিনি জানান, গুলির ঘটনা জানার পর আমরা এলাকায় আসি। তিনজনকে গুলি করা হয়েছে। অভিযুক্ত এএসআই সৌমেনকে আমরা আটক করেছি। তদন্ত সাপেক্ষে ঘটনার সঠিক তথ্য জানাতে পারব। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network