শিরোনাম
বাকেরগঞ্জে কে এই জান্নাতুল ফেরদৌস গোলাপ? গনসংযোগ ও উঠান বৈঠক ঘিরে নির্বাচনী তৎপরতা বর্ণাঢ্য আয়োজনে বাকেরগঞ্জে জাতীয় দৈনিক ভোরের চেতনা প্রত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আমতলীতে এলজিইডি কার্যালয়ে আগুন, কেরোসিনের খালি বোতল উদ্ধার ক্রিকেট টুর্নামেন্টে ব্যাট হাতে মাঠে ইউএনও, ফিরলেন শৈশবের স্মৃতিতে বরিশালে নার্সিং ইনস্টিটিউটের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নলছিটিতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করায় বিসিবি পরিচালকের অপসারণ দাবি ইসলামী ব্যাংকের কার্ড জালিয়াতিতে সাড়ে ৪ কোটি টাকা লুট, গ্রেপ্তার দম্পতি পরিবেশ সুরক্ষা ও জলবায়ু ন্যায়বিচারে দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

ক্রিকেট টুর্নামেন্টে ব্যাট হাতে মাঠে ইউএনও, ফিরলেন শৈশবের স্মৃতিতে

আপডেট: November 15, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

নাজমুল হক মুন্না, উজিরপুর:: চারদিকে দর্শকের উচ্ছ্বাস, মাঠজুড়ে ক্রিকেটের উত্তেজনা। এমন উৎসবমুখর পরিবেশে অতিথির আসনে বসে থাকলেন না উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলী সুজা। হঠাৎ হাত বাড়ালেন ব্যাটের দিকে, নেমে পড়লেন খেলার মাঠে। ব্যাট হাতে তাঁর সাবলীল খেলা দেখে উপস্থিত দর্শকদের মধ্যেও তৈরি হয় বাড়তি আনন্দ ও কৌতূহল। বরিশালের উজিরপুর উপজেলার প্রত্যন্ত দামোদরকাঠী গ্রামের আনোয়ারিয়া দাখিল মাদরাসা মাঠে আয়োজিত শর্টপিচ ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্টে ঘটে এমন ব্যতিক্রমী ঘটনা।

শনিবার (১৪ নভেম্বর) দামোদরকাঠী যুবসমাজের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও মোহাম্মদ আলী সুজা। অনুষ্ঠানে আনুষ্ঠানিকতা শেষে তিনি নিজেই ব্যাট হাতে মাঠে নামেন। ব্যাট-বলের খেলায় অংশ নিয়ে নিজের ক্রিকেটদক্ষতার পরিচয় দেন। তাঁর এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাঠের পরিবেশ হয়ে ওঠে আরও প্রাণবন্ত।

খেলার একপর্যায়ে শৈশবের স্মৃতিচারণাও করেন ইউএনও। ছোটবেলায় খেলাধুলার নানা স্মৃতি মনে করে তিনি যেন ফিরে যান জীবনের সেই আনন্দময় সময়ে। একজন প্রশাসনিক কর্মকর্তাকে এভাবে সাধারণ মানুষের সঙ্গে মিশে ক্রিকেট খেলতে দেখে দর্শকদের মধ্যেও দেখা যায় বাড়তি উৎসাহ।

এদিকে ১৬টি দলের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্ট ঘিরে পুরো এলাকায় বিরাজ করছে উৎসবের আমেজ। দৃষ্টিনন্দন আলোকসজ্জা, মাঠজুড়ে দর্শকদের উপস্থিতি এবং খেলোয়াড়দের প্রতিদ্বন্দ্বিতায় প্রত্যন্ত গ্রামের মাঠটি যেন রূপ নিয়েছে এক উৎসবমুখর ক্রিকেট স্টেডিয়ামে।

আয়োজকদের এমন উদ্যোগে শুধু ক্রিকেট প্রতিযোগিতাই নয়, তৈরি হয়েছে বিভিন্ন বয়সী মানুষের মিলনমেলা। খেলাধুলার মাধ্যমে তরুণদের সম্পৃক্ততা, সামাজিক সম্প্রীতি ও গ্রামীণ বিনোদনের নতুন পরিবেশ সৃষ্টির এই আয়োজন স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।প্রত্যন্ত গ্রামের ক্রিকেট মাঠে ব্যাট হাতে ইউএনওর এমন অংশগ্রহণ যেন আনুষ্ঠানিকতার গণ্ডি পেরিয়ে খেলাধুলার আনন্দে প্রশাসন ও সাধারণ মানুষের এক সুন্দর মেলবন্ধন তৈরি করেছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network