শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

কয়েক ঘণ্টার ব্যবধানে ৭ দফা ভূমিকম্প, সিলেটে আতঙ্ক

আপডেট: May 29, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: সাড়ে ৪ ঘণ্টায় পাঁচবার ভূমিকম্পে সিলেট জুড়ে আতঙ্ক দেখা দিয়েছে। এত কম সময়ের মধ্যে কয়েক দফা ভূ-কম্পন সহজভাবে নেয়ার বিষয় নয়। তাই আগামী সাতদিন নগরবাসীকে সচেতন থাকার আহবান জানান সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও পূরকৌশল বিভাগের বিশেষজ্ঞরা।শনিবার সকালে প্রথম দফা অনুভূত হয় ১০টা ৩৬ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত পাঁচবার ভূমিকম্প হয়। এসময় অফিস-আদালতে থাকা মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বাংলাদেশ ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র বলছে, কয়েক দফা এমন ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। তবে এর মাত্রা রিক্টার স্কেলে সর্বোচ্চ ৪.১। এর কেন্দ্রস্থল সিলেটের পার্শ্ববর্তী ভারতের আসামে বলে জানিয়েছেন ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র ঢাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম।শনিবার  সকালে প্রথম দফা অনুভূত হয় ১০টা ৩৬ মিনিটে। ভূমিকম্পের সময় অনেককেই কর্মস্থল থেকে বের হয়ে খোলা স্থান ও সড়কে চলে আসতে দেখা যায়। এর রেশ কাটতে না কাটতেই ১০টা ৫১ মিনিটে, বেলা সাড়ে ১১টা ও ১১টা ৩৪ মিনিটে আবারো মৃদু ঝাঁকুনি অনুভূত হয় সিলেট অঞ্চলে।

সবশেষ বড় ঝাঁকুনি অনুভূত হয় বেলা ২টায়। ঘন ঘন এমন ঝাঁকুনিতে বিশেষ করে নগরীর উঁচু ভবনে থাকা মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।

এ বিষয়ে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও পূরকৌশল বিভাগের অধ্যাপক জহির বিন আলম যুগান্তরকে জানান,পর পর এতোবার ভূমিকম্প সিলেট অঞ্চলের পাশেই ডাউকি ফল্ট অঞ্চলের জন্য খুবই ঝুঁকিপূর্ণ।এত কম সময়ের মধ্যে কয়েক দফা ভূ-কম্পন হওয়ায় আগামী সাতদিন নগরবাসীকে সচেতন থাকার আহবান জানান তিনি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network