শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

খুলনায় বিটিভির পূর্ণাঙ্গ কেন্দ্র চালু হচ্ছে- তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আপডেট: September 24, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

 

 

নিজস্ব প্রতিবেদক।। খুলনায় বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, খুলনায় পূর্ণাঙ্গরুপে চালু হচ্ছে বাংলাদেশ টেলিভিশন। এছাড়া সকল বিভাগে চালু হবে বিটিভির কেন্দ্র। এর ফলে শিল্পসাহিত্যর বিকাশ হবে এবং নতুন নতুন প্রতিভা আত্বপ্রকাশ করবে। একই সাথে কর্মসংস্থানের সৃষ্টি হবে। নির্বাচনের আগেই খুলনায় বিটিভি পূর্ণাঙ্গ রূপে চালু হবে বলে তিনি জানিয়েছেন।শুক্রবার বেলা ১১ টায় খুলনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সাংবাদিক তহবিল থেকে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে, প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন, এ দিকে উক্ত অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন, সকল মতাদর্শের সংবাদকর্মিরা প্রধানমন্ত্রীর অনুদান পাবে। এ ক্ষেত্রে মতাদর্শ বিচার বিবেচনা হবে না। সরকার প্রধান সাংবাদিক বান্ধব। এজন্য সাংবাদিক কল্যাণ ট্রাষ্ট গঠন করেছে সরকার। যা অন্য কোন দেশে হয় নি। এর আগে সাড়ে তিন হাজার সাংবাদিককে সাড়ে তিন কোটি টাকা দেয়া হয়েছে। এবারে প্রধানমন্ত্রী নিজস্ব তহবিল থেকে ১০ কোটি টাকা দিয়েছেন সাংবাদিক কল্যাণ ট্রাষ্টে। দুস্থ ও চাকুরিচ্যুতদের এ সাহায্য দেয়া হচ্ছে। সাংবাদিক নেতাদের সিদ্ধান্ত মোতাবেক এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি বলেন, আমি নিজে এ ব্যাপারে হস্তক্ষেপ করিনি। এটা সম্পূর্ন তাদের ওপর ছেড়ে দিয়েছি। তিনি বলেন, এ সরকারের পক্ষ থেকে অনেক ধরণের ভাতা দেয়া হচ্ছে। যা অন্য দেশে নজির নেই। তার মধ্যে উল্লেখযোগ্য স্বামী পরিত্যক্ত ভাতা ও গর্ভকালীন ভাতা।উক্ত বিষয়ে জিডিপি গ্রোথ প্রসঙ্গে তথ্য মন্ত্রি বলেন, বিশ্বের বুকে বাংলাদেশ আজ তিন নম্বরে। যার ফল স্বরুপ প্রধানমন্ত্রী জাতিসংঘ থেকে জিডিপি পুরষ্কারে ভূষিত হয়েছেন। এ বছর দেশের জিডিপি বৃদ্ধি পেয়েছে ২৫০ ডলার, যা ভারতকেও ছাড়িয়ে গেছে। এ দিকে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার। বিশেষ অতিথি ছিলেন, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি শেখ হারুনুর রশীদ। উক্ত অনুষ্ঠানে ৭৫ জন সাংবাদিককে দশ হাজার টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়। এর আগে মন্ত্রী বিটিভির খুলনা কেন্দ্র, বাংলাদেশ বেতার, খুলনা কেন্দ্র পরিদর্শন করেন এবং বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network