শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

খুলনা বিভাগে করোনায় আরো ৩৯ জনের প্রাণহানি

আপডেট: August 7, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন শনাক্ত হয়েছেন আরো ৪২৮ জন। এর আগে শুক্রবার (৬ আগস্ট) বিভাগে ৩৬ জনের মৃত্যু ও ৭৬১ জন করোনা পজিটিভ হন।

শনিবার (৭ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার বিষয়টি নিশ্চিত করেন।

সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে যশোর ও কুষ্টিয়া জেলায় সর্বোচ্চ ১০ জন করে মারা গেছেন। এছাড়া খুলনায় ৯, মাগুরা, নড়াইল ও ঝিনাইদহে একজন করে, চুয়াডাঙ্গায় তিন ও মেহেরপুরে চারজনের মৃত্যু হয়।

করোনা সংক্রমণের শুরু থেকে শনিবার পর্যন্ত খুলনা বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৯৮ হাজার ৮৮২ জন। মারা গেছেন দুই হাজার ৬২৯ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৭ হাজার ৪২৭ জন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network