গমক্ষেত থেকে জীবিত নবজাতক উদ্ধার

আপডেট: March 25, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: নাটোরের লালপুরে গমক্ষেত থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের রাধাকান্তপুর হাকিমপীরের আস্তানার পূর্ব পাশের একটি গমক্ষেতে শাড়ি দিয়ে মোড়ানো অবস্থায় সদ্যোজাত ওই শিশুটিকে উদ্ধার করা হয়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার (২৫ মার্চ) সকাল ৬টার দিকে দুড়দুড়িয়া ইউনিয়নের রামপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে বাবুল হোসেন হাকিমপীরের আস্তানার পূর্ব পাশের একটিগম ক্ষেতে যান। এ সময় তিনি ওই গমক্ষেতের মধ্যে শাড়ি দিয়ে মোড়ানো একটি নবজাতককে জীবিত অবস্থায় দেখতে পান।

শিশুটিকে তিনি উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। পরে স্থানীয়রা তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু ওয়ার্ডে ভর্তি করান। বর্তমানে শিশুটি চিকিৎসাধীন রয়েছে।

লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. মো. খোরশেদ আলম রানা জানান, সকাল ৯টার দিকে দুড়দুড়িয়া এলাকায় গমের ক্ষেত থেকে পাওয়া একটি নবজাতক হাসপাতালে আনে স্থানীয়রা। আমরা নবজাতকটিকে পরীক্ষা করেছি, সে এখন সুস্থ আছে। তাকে হাসপাতালের শিশু ওয়ার্ডে রাখা হয়েছে।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network