শিরোনাম
আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২

গাজীপুরে ট্রাকচাপায় পোশাক শ্রমিক নিহত

আপডেট: June 16, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে ট্রাকচাপায় এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। বুধবার সকালে সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন আমবাগ ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পোশাক শ্রমিকের নাম কোহিনুর আক্তার (৩২)। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার রানাকান্দা এলাকার নাজমুল ইসলামের স্ত্রী।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার ওসি আবু সিদ্দিক জানান, আমবাগ এলাকায় বাসা ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন কোহিনুর আক্তার। প্রতিদিনের মতো সকালে তিনি পায়ে হেঁটে কারখানা যাচ্ছিলেন। পথে আমবাগ ব্রিজের পাশে পৌঁছলে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই কোহিনুর আক্তার মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

এদিকে এ ঘটনায় অন্য পোশাক শ্রমিকরা ওই ট্রাক ভাঙচুর করে এবং সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network