শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

গাজীপুরে দূরপাল্লার ৪০ বাস আটক

আপডেট: August 6, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ, গাজীপুর: কঠোর বিধিনিষেধ অমান্য করে গাজীপুরে যাত্রী পরিবহন করায় দূরপাল্লার কমপক্ষে ৪০টি বাস আটক করেছে হাইওয়ে পুলিশ। এসব বাস আটক করে নগরের কোনাবাড়ী এবং চন্দ্রা এলাকায় মহাসড়কের পাশে রাখা হয়েছে।

কোনাবাড়ী হাইওয়ে থানার ওসি মীর গোলাম ফারুক জানান, চলমান লকডাউনে দিনের বেলায় চেকপোস্টে গণপরিবহন চলাচলে কড়াকড়ি থাকলে ও রাতের বেলায় চেকপোস্টে কিছুটা শিথিল থাকে। সেই সুযোগে উত্তরবঙ্গ থেকে বিভিন্ন রুটের দূরপাল্লার বাস চলাচল করে।

নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রীদের কাছ থেকে তিন থেকে চার গুণ বেশি ভাড়া নিয়ে এসব বাস চলাচল করছে এমন খবরে হাইওয়ে পুলিশ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা মোড় ও আশেপাশের এলাকায় অভিযান চালায় গত রাতে। মহাসড়কের বিভিন্ন পয়েন্ট থেকে চল্লিশটি বাস আটক করা হয়। তবে যে সব যাত্রী এসব গণপরিবহনে এসেছিলেন তারা বিভিন্ন উপায়ে গন্তব্যে চলে গেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network