শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

গাজীপুরে পরিচয় দেন গার্মেন্টকর্মী, অথচ তারা ভয়ঙ্কর ডাকাত

আপডেট: August 21, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: বাড়ি আলাদা জেলায়। বয়সও ভিন্ন। তবে সবার পেশাই এক। তাঁরা ট্রাক ডাকাত। মালপত্র নেওয়ার কথা বলে ভাড়া করে অথবা বিভিন্ন কৌশলে ট্রাক-পিকআপ ডাকাতি করে বিক্রি করাই তাদের কাজ। শুক্রবার রাতে গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানা পুলিশ। তাদের দেওয়া তথ্যে গত ১৮ আগস্ট ডাকাতি করে নেওয়া একটি পিকআপ উদ্ধার হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- গাইবান্ধার হাফিজুর রহমান (২৩) ওরফে রানা, একই জেলার মো. ফিরোজ (২২) ওরফে কেরানী, রংপুরের এরশাদ (২৫) ওরফে সাবু, ঝালকাঠির আকাশ (২০) ওরফে রানা ও একই জেলার নয়ন মল্লিক (২৭)।

কাশিমপুর এলাকায় গার্মেন্ট শ্রমিক পরিচয়ে ভাড়া থেকে তারা ট্রাক-পিকআপ ছিনতাই করে বিক্রি করে দিতেন। শনিবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের হেড কোয়ার্টাসের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. জাকির হাসান।

উপপুলিশ কমিশনার জাকির বলেন, ১৮ আগস্ট রাত ১১টার দিকে কাশিমপুর থেকে চালক ও হেলপারের হাত-পা ও মুখ বেঁধে মারধর করে একটি পিকআপ (ঢাকা মেট্রো ন ১৩-৯৭৭১) ছিনতাই হয়। গ্রেপ্তার ফিরোজ ওরফে কেরানী ও নয়ন মল্লিক সাভারের বাইপাইল থেকে বাসার মালামাল বগুড়ায় নেয়ার কথা বলে পিকআপটি ভাড়া করেছিল। এ ঘটনায় পরদিন চালক রাকিব হোসেন (৩২) ও হেলপার সাদ্দাম হোসেন (২১) বাদি হয়ে কাশিমপুর থানায় মামলা করেন। মামলার সূত্র ধরে ঢাকার গাবতলী, আদাবর, গাজীপুর মহানগরীর কাশিমপুর ও ভোগড়া এলাকায় অভিযান চালিয়ে ওই পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করা হয়।

তাদের দেওয়া তথ্যে পিকআপটিও উদ্ধার হয়। ডাকাতির পিকআপটি তারা গাইবান্ধায় নিয়ে যাচ্ছিল। কালিয়াকৈরের সফিপুরের কাছাকাছি যাওয়ার পর ইঞ্জিন বিকল বন্ধ হয়ে গেলে তারা পিকআপটি একটি আস্তানায় রেখে চলে গিয়েছিল।

তিনি আরো জানান, গ্রেপ্তারকৃতরা ভয়ঙ্কর ট্রাক ডাকাত। তাদের বিরুদ্ধে দুই সপ্তাহ আগে আরো একটি ট্রাক গাজীপুর থেকে ডাকাতি করে নিয়ে যাওয়ার প্রমাণ মিলেছে। তাদের রিমান্ডে এনে আরো ডাকাতি এবং ডাকাতির ট্রাকের ক্রেতাদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network