শিরোনাম
রাজাপুরে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি বরিশালে গণপ্রকৌশলী দিবস ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সুন্দরবনে ২৮ কেজি হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ বাকেরগঞ্জে কে এই জান্নাতুল ফেরদৌস গোলাপ? গনসংযোগ ও উঠান বৈঠক ঘিরে নির্বাচনী তৎপরতা বর্ণাঢ্য আয়োজনে বাকেরগঞ্জে জাতীয় দৈনিক ভোরের চেতনা প্রত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আমতলীতে এলজিইডি কার্যালয়ে আগুন, কেরোসিনের খালি বোতল উদ্ধার ক্রিকেট টুর্নামেন্টে ব্যাট হাতে মাঠে ইউএনও, ফিরলেন শৈশবের স্মৃতিতে বরিশালে নার্সিং ইনস্টিটিউটের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নলছিটিতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্ক খুলছে আজ

আপডেট: August 20, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

গাজীপুর  প্রতিনিধি: দর্শনার্থীদের বিনোদনের জন্য আজ শুক্রবার (২০ আগস্ট) থেকে খুলে দেওয়া হচ্ছে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। গত ৩ এপ্রিল করোনা সংক্রমণ রোধে সাফারি পার্ক বন্ধ ঘোষণা করেছিল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক মো. তবিবুর রহমান।

তিনি জানান, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলতি বছরের ৩ এপ্রিল থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পার্কটি বন্ধ ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। দীর্ঘদিন বন্ধ থাকার পর ২০ আগস্ট থেকে স্বাস্থ্যবিধি মেনে সাফারি পার্ক খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দর্শনার্থীদের স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে পার্ক পরিদর্শনের আমন্ত্রণ জানান তিনি।

এর আগেও করোনাভাইরাসের সংক্রমণরোধে গত বছরের ২০ মার্চ থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সাফারি পার্ক বন্ধ ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। প্রায় সাড়ে ৭ মাস বন্ধ থাকার পর গত বছরের ১ নভেম্বর সাফারি পার্ক খুলে দিয়েছিল কর্তৃপক্ষ।

সাফারি পার্ক প্রকল্প পরিচালক ও উপ-প্রধান বন সংরক্ষক মো. জাহিদুল কবির বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে এবং ধারণ ক্ষমতার অর্ধেক দর্শনার্থীর জন্য সুযোগ রেখে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক ও ভাওয়াল জাতীয় উদ্যানসহ (ভাওয়াল ন্যাশনাল পার্ক) বনবিভাগের সকল বিনোদন কেন্দ্র শুক্রবার থেকে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হলো। স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে পার্কটি পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানান তিনি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network