শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

গাজীপুরে বাড়ির উঠানে ১০০ বছরের পুরনো গুপ্তধন!

আপডেট: September 19, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ, গাজীপুর: গাজীপুরের জয়দেবপুর উপজেলায় একটি বাড়ির উঠান থেকে ১০০ বছরের পুরনো গুপ্তধন উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা সদরের দিগধা গ্রামে দিগেন মল্লিকের বাড়ির উঠানের মাটি কাটার সময় শ্রমিক ওই গুপ্তধন উদ্ধার করেন। এ সময় সেখান থেকে ৩০ ভরি ওজনের ৩০টি রুপার মুদ্রা পাওয়া যায়।

জানা যায়, দুপুরে দিগেন মল্লিকের বাড়ির উঠানের মাটি কাটার সময় শ্রমিক ইদ্রিসের কোদালে আঘাত লাগে। পরে একে একে বেরিয়ে আসে ৩০টি শতবর্ষী রুপার মুদ্রা। বিষয়টি এলাকায় জানাজানি হলে পুলিশকে খবর দেন স্থানীয়রা। জয়দেবপুর থানার বাড়িয়ার আমতলী ফাঁড়ির পরিদর্শক আশরাফ ঘটনাস্থলে গিয়ে ৩০টি রুপার মুদ্রা উদ্ধার করে থানায় নিয়ে যান।

ওই রুপার মুদ্রার গায়ে খোদাই করে লেখা আছে— ইন্ডিয়ান ওয়ান রুপি ১৯০৭, ১৯১২, ১৯১৪ ও ১৯১৬ সাল। তাই মুদ্রাগুলো ১০০ বছরের পুরনো সে বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।রোববার সকালে বাড়িয়ার আমতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক আশরাফ জানান, শতবর্ষী রুপার মুদ্রাগুলো গাজীপুর আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট বিভাগে জমা দেওয়ার কাজ প্রক্রিয়াধীন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network