শিরোনাম
ক্রিকেট টুর্নামেন্টে ব্যাট হাতে মাঠে ইউএনও, ফিরলেন শৈশবের স্মৃতিতে বরিশালে নার্সিং ইনস্টিটিউটের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নলছিটিতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করায় বিসিবি পরিচালকের অপসারণ দাবি ইসলামী ব্যাংকের কার্ড জালিয়াতিতে সাড়ে ৪ কোটি টাকা লুট, গ্রেপ্তার দম্পতি পরিবেশ সুরক্ষা ও জলবায়ু ন্যায়বিচারে দাবিতে পাথরঘাটায় মানববন্ধন অনলাইন জুয়ার অভিযোগে কথিত ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেপ্তার ১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা: বিজিএমইএ সভাপতি বাকেরগঞ্জে বিএনপি আহ্বায়ক হারুন জোমাদ্দারের সাথে ভাইস চেয়ারম্যান প্রার্থী গোলাপের সৌজন্য সাক্ষাৎ

গাজীপুরে মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

আপডেট: May 8, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

গাজীপুরে প্রতিনিধি: গাজীপুরের কোনাবাড়ীতে মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ  তাদের চোরাই মোটরসাইকেলসহ কিশোরগঞ্জ থেকে গ্রেফতার করা হয়।আজ শনিবার কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেনগ্রেফতারকৃতরা হলেন: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানার বৈরাগীর চর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আরাফাত হোসেন (১৯) ও একই থানার মসুয়া এলাকার আ. মান্নান মিয়ার ছেলে রফিকুল হাসান অনিন্দ্য (২০)।

পুলিশ জানায়, ৬ মে কোনাবাড়ী রাজধানীর হোটেলের সামনে থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। পরে মোটরসাইকেল মালিক আব্দুল গনি মিন্টু বাদী হয়ে কোনাবাড়ী থানায় অভিযোগ করলে পুলিশ সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তিকে ব্যবহার করে মোটরসাইকেল ও এই চক্রের ২ সদস্যকে শুক্রবার কিশোরগঞ্জ থেকে গ্রেফতার করে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network