শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় অটোরিকসা চালক নিহত, আহত ৫

আপডেট: September 30, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ, গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় বাস-অটোরিকসার সংঘর্ষে চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৫জন। আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত অটোরিকসা চালকের পরিচয় পাওয়া যায়নি।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোয়ালবাথান এলাকায় বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকসার সাথে সংঘর্ষ হয়।

এসময় অটোরিকসা চালক বাসটির নিচে চাপা পড়ে মারা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। এসময় আরও ৫ জন যাত্রী আহত হয়। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়।গোড়াই হাইওয়ে থানার ওসি আজিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বাসটি উদ্ধারের কাজ চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network