শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

চন্দ্রিমা উদ্যানে পুলিশ-বিএনপি সংঘর্ষ, আমান-আমিনুল গুলিবিদ্ধ

আপডেট: August 17, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: রাজধানীর চন্দ্রিমা উদ্যানে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে পুলিশের ছোড়া রাবার বুলেটে নবগঠিত ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান এবং সদস্য সচিব ও ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

সংঘর্ষে বিএনপির এই দুই নেতাসহ দলের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

আজ মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলে নবগঠিত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির নেতাদের শ্রদ্ধা জানানোর সময় এ সংঘর্ষ শুরু হয়।

বিভিন্ন সূত্রে জানা গেছে, সদ্য গঠিত বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটির নেতাদের জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি ছিল। সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যাওয়ার কথা ছিল।এ কর্মসূচিতে দলের কয়েক হাজার নেতাকর্মী সকাল থেকে মাজারে জড়ো হতে থাকেন। সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ নেতাকর্মীদের জিয়ার মাজারে অবস্থান ও জনসমাগমে বাধা দেয়। এ নিয়ে পুলিশের সঙ্গে তাঁদের বাদানুবাদ ও একপর্যায়ে নেতাকর্মী সংঘর্ষ বাঁধে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পুলিশ বিএনপি নেতাকর্মীকে ছাত্রভঙ্গ করতে মুহুর্মুহু টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে। এতে নবগঠিত ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান এবং সদস্য সচিব ও ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক সদস্য সচিব ও ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক গুলিবিদ্ধ হয়ে আহত হন। এসময় বিএনপি নেতাকর্মীরাও পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন।

বিএনপি নেতাকর্মীরা বলছেন, বিনা কারণে পুলিশ তাঁদের ওপর টিয়ারসেল ও গুলি চালিয়েছে। তবে পুলিশের অভিযোগ, বিএনপি নেতাকর্মীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ ও বিশৃঙ্খলা সৃষ্টি করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করে। পরিস্থিতি এখন শান্ত বলে পুলিশ জানিয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network