চুয়াডাঙ্গার উথলীতে রেললাইনে আকস্মিক ফাটল, ধীরগতিতে ট্রেন চলাচল

আপডেট: January 16, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর ডটকম

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে রেললাইনে আকস্মিক ফাটল দেখা দিয়েছে। ঘটনাস্থল দিয়ে ধীরগতিতে চলাচল করছে ট্রেন। মঙ্গলবার (১৬ই জানুয়ারি ২০২৪ খ্রি.) বেলা ১২টার দিকে স্থানীয় এক ব্যক্তি রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ রেললাইনে ফাটল দেখতে পান।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানা যায়, ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে উথলী রেলস্টেশন অতিক্রম করার পর উথলী-দর্শনা রেলপথের উথলী তেঁতুলতলা-ঘোড়ামারা রেলগেটের মাঝামাঝি স্থানে রেললাইনে ফাটল দেখতে পেয়ে স্থানীয় এক ব্যক্তি বিষয়টি রেলপথের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের জানান।

পরে আনসার সদস্যরা রেললাইনের উপর লাল পতাকা টানিয়ে দর্শনা অভিমুখী একটি মালগাড়ি, খুলনা অভিমুখী ১৬ ডাউন মহানন্দ মেইল এবং পার্বতীপুর অভিমুখী ২৩ আপ রকেট মেইলকে থামিয়ে ধীরগতিতে ঘটনাস্থল অতিক্রম করান।

এ বিষয়ে উথলী রেলস্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার আবু সাঈদ জানান, খবর পেয়ে রেললাইন মেরামতের কাজ শুরু করা হয়েছে। অতিরিক্ত ঠান্ডার কারণে এ ঘটনা ঘটতে পারে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network