চোরাই মোটরসাইকেলসহ চোরকোল গ্রামের আনিচ আটক

আপডেট: February 9, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

চোরাই মোটরসাইকেলসহ আটককৃত চোর

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য আনিচুর রহমান ওরফে আনিচ (৩৮) আটক হয়েছে। তাঁর হেফাজত হতে উদ্ধার করা হয়েছে একটি লাল-কালো রংয়ের রেজিস্ট্রেশনবিহীন চোরাই ১২৫ সিসি ডিসকভার মোটরসাইকেল। আটককৃত আনিচুর রহমান ঝিনাইদহ সদর থানাধীন চোরকোল গ্রামের সেকেন্দার আলী মণ্ডলের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানার এসআই হাসানুজ্জামান সঙ্গীয় অফিসার ফোর্সসহ বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে চুয়াডাঙ্গা পৌরশহরের ভীমরুল্লা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে মেসার্স ইমরান ফিলিং স্টেশনের সামনে চুয়াডাঙ্গা-দামুড়হুদাগামী আঞ্চলিক মহাসড়কের উপরের হতে একটি চোরাই ডিসকভার মোটরসাইকেলসহ আনিচুর রহমান ওরফে আনিচকে হাতেনাতে আটক করা হয়।

শুক্রবার তাকে চুয়াডাঙ্গার বিজ্ঞ আদালতে সোপার্দ করা হয়েছে। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলী বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, আনিচুর রহমানের বিরুদ্ধে কুষ্টিয়া সদর ও মেহেরপুর সদর থানায় মামলা রয়েছে।

এদিকে শুক্রবার সকাল ১১টার দিকে জীবননগর পৌরশহরের ৬নং ওয়ার্ড এলাকা থেকে একটি নীল রংয়ের ১২৫ সিসি ডিসকভার মোটরসাইকেল চুরি করে পালানোর সময় স্থানীয় জনতার হাতে চোরচক্রের দুই সদস্য আটক হয়েছে। এসময় অপর একজন পালিয়ে যায। পরে তাদেরকে জীবননগর থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

জীবননগরে স্থানীয় জনতার হাতে আটককৃত দুই চোর

আটককৃত দুজন হলেন- ঝিনাইদহের মহেশপুর থানাথীন সাড়াতলা গ্রামের ফরহাদ হোসেনের ছেলে সাকিব হোসেন (৩০) এবং বজ্রাপুর গ্রামের আলম শেখের ছেলে শাকিল হোসেন (২৬)। আটককৃতদের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network