শিরোনাম
আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে তরুণ-তরুণীকে নিয়ে কর্মশালা বাকেরগঞ্জে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত, রায়হান সভাপতি ও সাইফুল সম্পাদক ওমরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী ইউসুফের সমর্থনে শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা উন্নয়নের অঙ্গীকার নিয়ে বাকেরগঞ্জের পথে-প্রান্তরে জান্নাতুল ফেরদৌস গোলাপ, মডেল উপজেলা গড়ার প্রত্যয় জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড, ছাত্রলীগ-যুবলীগ নেতাদের নামে মামলা দূর্বলরা শক্তি পেলে অত্যাচারী হয়ে উঠে! উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা বাকেরগঞ্জে বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

জিয়া গবেষণা পরিষদের শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারত

আপডেট: January 4, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

জাকির দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি: শহীদ জিয়া গবেষণা পরিষদের উদ্যোগে অদ্য ৩ জানুয়ারি সকাল ১১ টায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করা হয়। লন্ডন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি,বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মো: মাহিদুর রহমান ও জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনিসুর রহমান আনিস এর নেতৃত্বে সংগঠনের কেন্দ্রীয় কমিটি ও ঢাকা মহানগর নেতৃবৃন্দ কবর জিয়ারতে অংশ নেন। এ সময় তারা কিছুক্ষন নীরবে দাঁড়িয়ে থেকে শ্রদ্ধা নিবেদন করেন এবং ফাতেহা পাঠ শেষে দোয়া মোনাজাতে অংশ নেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি লায়ন মহিউদ্দিন হাওলাদার,যুগ্ম সাধারণ সম্পাদক এমএ মুকিত খান জুয়েল, অধ্যাপক মো: জহিরুল ইসলাম, প্রচার সম্পাদক গোলাম গাউস আজিম ভূঁইয়া,ঢাকা মহানগর নেতা এড.মো:দেলোয়ার হোসেন, অধ্যাপক ড.ইকবাল হোসেন, মাসুদ রানা নান্টু,মো: কবিরুল ইসলাম, মো: আবির হোসেনসহ জিয়া গবেষণা পরিষদ, জাতীয়তাবাদী মতস্যজীবি দল, যুবদল ও ছাএদলের বিপুল সংখ্যক নেতা ও কর্মীবৃন্দ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network