শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

জীবননগরে গাঁজাসহ একজন আটক

আপডেট: June 3, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

পুলিশের অভিযানে গাঁজাসহ আটককৃত আসামি

চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ হারুন অর রশিদ ওরফে হারু (৪২) নামের একজন পুলিশের হাতে আটক হয়েছে। রবিবার (২রা জুন ২০২৪) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সন্তোষপুর-আন্দুলবাড়ীয়া সড়কের পুলিশ বক্সের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটককৃত হারুন অর রশিদ জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবখালী গ্রামের মৃত পিরু মণ্ডলের ছেলে।

পুলিশ জানায়, জীবননগর থানার এসআই জামাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ রবিবার সন্ধ্যায় উপজেলার উথলী ইউনিয়নের সন্তোষপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে সন্তোষপুর-আন্দুলবাড়ীয়া সড়কের পুলিশের বক্সের সামনে পাকা রাস্তার উপর থেকে ১ কেজি গাঁজাসহ হারুন অর রশিদ ওরফে হারু নামের একজনকে আটক করা হয়।

আটককৃত আসামির বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network