শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

জীবননগরে ভারতীয় মদসহ যুবক আটক

আপডেট: June 7, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

পুলিশের অভিযানে ভারতীয় মদসহ আটককৃত যুবক

চুয়াডাঙ্গার জীবননগরে ৬ বোতল ভারতীয় রয়েল স্ট্যাগ মদসহ হাসান মাহমুদ (২৩) নামের এক যুবক পুলিশের হাতে আটক হয়েছে। বৃহস্পতিবার (৬ই জুন ২০২৪) রাত সাড়ে ১০টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত হাসান মাহমুদ জীবননগর থানাধীন রাজনগর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানার এসআই মোস্তাফিজুর রহমান এবং এএসআই শামিনুর রহমান সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার রাতে জীবননগর পৌরশহরের নারায়ণপুর মোড় এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে নারায়ণপুর মোড় সংলগ্ন মডেল মসজিদের পশ্চিম পাশে পাকা রাস্তার উপর হতে ৬ বোতল ভারতীয় রয়েল স্ট্যাগ মদসহ হাসান মাহমুদকে আটক করা হয়।

আটককৃত যুবকের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার। 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network